কক্সবাজারে পাহাড়ধসে মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন

টানা দুই দিনের বৃষ্টির পর ফের ভারী বর্ষণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড় থেকে মাটি ও গাছপালা সড়কের ওপর পড়ে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। বুধবার (৫ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কলাতলী দরিয়ানগর থেকে হিমছড়ির সাগরনিবাস এলাকায় সকাল থেকে বেলা ১১টার মধ্যে অন্তত পাঁচ থেকে ছয়টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার ভোররাত থেকেই থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছিল। ৬টার পর থেকে তা ভারী হয়ে ঝরে। এরই জেরে বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি ধসে গাছসহ এসে মেরিন ড্রাইভ সড়কের ওপর চলে আসে। দরিয়ানগর থেকে হিমছড়ি সাগরনিবাস পর্যন্ত প্রায় ৫-৬টি

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।