বাংলাদেশে খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে

দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে আজ (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এবার শুধু ক্রিকেটীয় লড়াই নয়, সফরটি ঘিরে থাকছে ভিন্ন এক আবেগও। কারণ মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের জামাই সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। আর তার নেতৃত্বাধীন দলেই আছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, যিনি নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন। সৈয়দ আজিজ মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০১৬ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হন। বর্তমানে তিনি মালয়েশিয়ার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।