
রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ মোড়ে অটোরিকশা উল্টে বাবা ও মেয়ে আহত হয়েছেন। আহত মো. সাইফুল ইসলাম (৪৫) এ সময় তার মেয়ে সাবিনা জান্নাত মানহাকে (১১) নিয়ে স্কুলে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন। তাদের হাসপাতালে নিয়ে আসা ভাগিনা মাইনুল হাসান জানান, সকালে আমার মামা সাইফুল মেয়েকে নিয়ে অটোরিকশা করে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আমার মামা ও তার মেয়ে আহত হন। পরে আমরা খবর পে
📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।