সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: মন্ত্রী

সামনে হজের বিমান ভাড়া আরও কমবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, আপনারা সবাই জানেন বিগত সময়ে এই হজের বিমান ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট হয়েছিল। কিন্তু আমাদের সরকারের প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেটটা ভেঙে দিয়েছেন। শনিবার (১ আগস্ট) রাতে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, আজকে এই যে পবিত্র হজ নিয়ে আমরা আলাপ করতে এসেছি। হজ, ওমরাহ— এটা কিন্তু আমরা শুধু সফর হিসেবে দেখি না। এটা আ

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।