
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্ল্যাকার্ড প্রদর্শন ইস্যুতে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনা ভিডিও করায় হামলার শিকার হয়েছেন গণিত বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ শোয়াইব। হামলায় তার চোয়াল ভেঙে গেছে। অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না, কাগজে লিখে প্রয়োজনীয় যোগাযোগ করছেন। জানা যায়, গত ৪ আগস্ট প্রথমে ক্যাম্পাসে হামলা, পরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ফের হামলায় তার দাঁত ও চোয়ালে আঘাতপ্রাপ্ত হন। চিকিৎসক ও সহপাঠীরা জানিয়েছেন, হামলায় তার চোয়াল ভেঙে গেছে এবং সাতটি দাঁত পুরোপুরি স্থানচ্যুত হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধী
📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।