চোখের পলকে মৃত্যুপুরীতে পরিণত হয় হিরোশিমা, শুরু হয় কালো বৃষ্টি

হিরোশিমা, আজ এটি শুধু জাপানের একটি শহরের নাম নয়। বিশ্বের প্রতিটি মানুষ এই শব্দটির সঙ্গে পরিচিত। এর কালো অধ্যায় আট দশক পরও মানুষের বুকে ভয়ের কাঁপান ধরায়। কিন্তু কেন এখনো মানুষ হিরোশিমার নাম শুনলেই কিছুটা চমকে ওঠে। শুধু জাপান নয়, পুরো বিশ্ব এই ইতিহাস জানেন, আজও তারা সেই ক্ষত অনুভব করতে পারেন। দিনটি ছিল ৬ আগস্ট, ১৯৪৫ সাল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জাপানের হিরোশিমা শহরের সেদিনের সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। শিশুরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কর্মীরা অফিসের জন্য বাসের অপেক্ষা করছেন, দোকানপাট সবে খুলতে শুরু করেছে। সপ্তাহের অন্য দিনগুলোর থেকে কোনো পার্থক্য নেই। একই রকম, সবার যে যার

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।