চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের উৎপাদন

পিরোজপুরের মৎস্য সম্পদ নিষিদ্ধ চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহারে হুমকির মুখে। নদী-খাল ও জলাশয়ে পাতা এই জালে মাছের পাশাপাশি ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির পোনা ও জলজ প্রাণী। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার, অন্যদিকে হুমকির মুখে পড়ছে জেলার মৎস্য সম্পদ। দ্রুত এসব অবৈধ জাল নিধনের দাবি স্থানীয় মানুষ ও মৎস্য ব্যবসায়ীদের। নদীবেষ্টিত জেলা পিরোজপুর। জেলার বুক চিরে বয়ে গেছে কচা, বলেশ্বর, কালিগঙ্গা, সন্ধ্যাসহ অসংখ্য নদ-নদী। এসব নদ-নদী ও খাল-বিলকে ঘিরে গড়ে উঠেছে সমৃদ্ধ মৎস্য সম্পদ। এক সময় জেলার বিভিন্ন নদী ও জলাশয়ে সারা বছরই পাওয়া যেত নানা প্রজাতির দেশীয় মাছ। এসব মাছ স্থানীয় মানুষ

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।