
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স আপিলের ওপর শুনানির জন্য আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, আসামিপক্ষের নিযুক্ত আইনজীবী আদালতে জানিয়েছেন তিনি এ মামলার সঙ্গে আর নেই এবং এনওসিও দিয়ে দিয়েছেন। এরপর আদালত এ মামলায় আসামিপক্ষে আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। রমজানের ছুটিতে মাগ
📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।