
গত কয়েকদিন ধরেই গুঞ্জন ভাসছে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত হয়তো গুঞ্জনই সত্য হতে চলেছে। আগামী বুধবার (২৯ জুলাই) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানাচ্ছে, টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্বও দেওয়া হতে পারে। এছাড়া টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সম্ভাবনার পরিচয় দেওয়ায় ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হৃদয়কে বিবেচনা করছে বোর্ড। শুরুতে গুঞ্জন ছিল মিরাজের জা
📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।