মালয়েশিয়া ছাড়বো না, এখানকার মানুষ খুব ভালো: রোহিঙ্গার আকুতি

‘আমরা এখানেই থাকতে চাই। মালয়েশিয়ার মানুষ খুবই ভালো।’ কেলান্তানে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) অভিযানে আটক হওয়ার পর এমনই আকুতি জানান ৩০ বছর বয়সী রোহিঙ্গা যুবক উসমান। শুক্রবার কেলান্তানে পরিচালিত অভিযানে আটক হওয়া ৩৬২ অভিবাসীর একজন উসমান। তিনি বলেন, গত ১০ বছর ধরে কুবাং কেরিয়ানের পাসির হর এলাকায় বসবাস করছেন। এই সময়ে তার দুটি সন্তান হয়েছে। কিন্তু যদি মালয়েশিয়া ছাড়তে বাধ্য করা হয়, তাহলে কোথায় যাবেন তা তিনি জানেন না। আরও পড়ুন অসুস্থ প্রবাসী হারুনকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল উসমান বলেন, আমাদের কোনো দেশ নেই। অনেক মানুষ আমাদের পছন্দ করেন না, সেটাও জানি। কিন্তু একজ

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।