টোল নৈরাজ্যে কমছে পর্যটক-দর্শনার্থী, ব্যবসায় মন্দা

৫০০ মিটার সড়কের ব্যবধানে দুই দফা টোল আদায় হয়রানির শিকার যাত্রী-পর্যটকরা ঘাট এলাকায় গাড়ি পার্কিং করলেই দিতে হয় টাকা পদ্মারপাড়ের সৌন্দর্য উপভোগ করতে যে শিমুলিয়া ঘাটে প্রতিদিন ভিড় করতেন হাজারো পর্যটক-দর্শনার্থী, সেই ঘাটেই এখন দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ঘাটের প্রবেশমুখে মাত্র আধা কিলোমিটার পথের ব্যবধানে দুই দফায় টোল আদায় করা হচ্ছে। এতে ক্ষুব্ধ পর্যটক ও দর্শনার্থীরা। এর প্রভাবে গত দুই সপ্তাহে ঘাট এলাকায় পর্যটক-দর্শনার্থীর সংখ্যা কমেছে বলে দাবি স্থানীয় হোটেল ব্যবসায়ীদের। এতে ভাটা পড়েছে বাণিজ্যিক সব কার্যক্রম। খোঁজ নিয়ে জানা যায়, শিমুলিয়া ঘাটে মাত্র আধা কিলোমিটারের পথের ব্যবধানে পরপর দুটি স্থানে ব

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।