মেসিকে ছাড়া জিতলো ইন্টার মিয়ামি, অভিষেক হলো ক্যাসেমিরোর

বিশ্বকাপ শেষে এখনও বিশ্রামে লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই মেজর লিগ সকারে (এমএলএস) জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। শনিবার মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচটিতে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হলো ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের ভয়াবহ চোট। মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও খেলার গতি নিয়ন্ত্রণে রাখেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা কাসেমিরো। ৯১ ম্যাচের ব্রাজিলিয়ান আন্তর্জাতিক এবং রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার নিজের প্রথম ম্যাচেই অভিজ্ঞতার ছাপ রাখ

📌 এই সংবাদটি জাগো নিউজ ২৪-এর প্রতিবেদন থেকে সংক্ষিপ্তাকারে তৈরি। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।